শেরোয়ানি পরা ফুটবলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

এবার একেবারে ফিটফাট হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সালমান খান। শেরওয়ানি পরে মাথায় পাগড়ি বাঁধবেন। এরপর ক্যামেরার সামনে নাচ কিংবা গান করবেন না, খেলবেন ফুটবল! হ্যাঁ, সত্যিই তাই। নতুন ছবি প্রেম রতন ধন পায়োর একটি গানে তাঁকে ফুটবল খেলতে দেখা যাবে। শেরওয়ানির নিচে ঢাকা পড়ে যাবে সালমানের সিক্স-প্যাক। অন্যদিকে মেয়েরাও নাকি শাড়ি আর লেহেঙ্গা পরে বসবেন গ্যালারিতে। কিন্তু এমন অভিনব পোশাকে ফুটবল কেন? এ প্রশ্নের জবাব এখনো মেলেনি। এই রহস্যের ঘোর কাটবে ছবি মুক্তির পরই। ইন্ডিয়া টুডে।
গ্রন্থনা: সেঁজুতি শহীদ