সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)চলচ্চিত্র নায়িকা হিসেবে ভক্ত ও পাঠকেরা এবার যে পাঁচজনকে প্রতিযোগিতায় নিয়ে এসেছেন, তাঁরা হলেন অপু বিশ্বাস, পূর্ণিমা, মৌসুমী, শখ ও শাবনূর। পাঁচ নায়িকাই গেল বছরে চলচ্চিত্রে যেমন ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন, তেমনি সারা বছরই তাঁরা কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এই পাঁচজনের মধ্য থেকে কে হবেন সেরা নায়িকা, তা জানার জন্য অপেক্ষায় থাকতে হবে ২৯ এপ্রিল পর্যন্ত। তবে প্রিয় নায়িকাকে জেতাতে হলে ভক্ত আর পাঠকদের মুঠোফোনে খুদে বার্তা পাঠাতে হবে এবং পত্রিকায় প্রকাশিত কুপন পূরণ করে ভোট দিতে হবে বেশি বেশি করে। ২০১০ সালে অপু বিশ্বাসের যেমন সর্বাধিক ছবি মুক্তি পেয়েছিল, তেমনি কাজেও ছিলেন ভীষণ ব্যস্ত। বর্তমানে অপু ব্যাংককে আছেন ছবির শুটিং করার জন্য। হাতে ১৫টি ছবি। প্রতিটি ছবিতেই তিনি শাকিবের বিপরীতে অভিনয় করছেন। বললেন, ‘কাজ তো এখন একটাই, সেটি হচ্ছে অভিনয় করা। কখনো দেশে, কখনো বিদেশে। টানা ১৫ দিন ব্যাংককে থাকব, তারপর দেশে এসেই আবার কক্সবাজারে চলে যাব। আমি কাজ নিয়ে বেশ খুশি।’ এবারে অপু মনোনয়ন পেয়েছেন ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবিতে অভিনয়ের জন্য। অপুকে জয়ী করতে হলে ভক্তরা মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 2a টাইপ করে 2221 নম্বরে ভোট দিন। কুপনও পাঠাতে পারেন ভক্তরা। পূর্ণিমা এখন বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার কাজ নিয়েও বেশ ব্যস্ত। হাতে রয়েছে এই মুহূর্তে সাতটি ছবি। সামনেই মুক্তি পাবে আই লাভ ইউ, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার ছবি। পূর্ণিমা বললেন, ‘এ দুটো ছবি অত্যন্ত সুনির্মিত হয়েছে। এর বাইরে সম্প্রতি চ্যানেল আইয়ের তিনটি ছবিতে আমি চুক্তিবদ্ধ হয়েছি।’পূর্ণিমা এবার মনোনয়ন পেয়েছেন পরান যায় জ্বলিয়া চলচ্চিত্রের জন্য। যদি পূর্ণিমার কাজ আপনাদের ভালো লেগে থাকে, তবে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 2c টাইপ করে 2221 নম্বরে ভোট দিন। কুপনেও পাঠাতে পারেন আপনি আপনার ভোট। মিঠুন চক্রবর্তীর সঙ্গে গোলাপী এখন বিলেতে ছবিতে অভিনয় করেছিলেন মৌসুমী। এ ছবিতেই তিনি মনোনয়ন পেয়েছেন। মৌসুমী উল্লেখযোগ্য কাজের মধ্যে করেছেন দেবদাস। করছেন প্রজাপতি ছবিতে অভিনয়। ‘এমনিতে খুব বেশি কাজ করি না। বেছে বেছে ছবিতে কাজ করছি। আর পাশাপাশি বিশেষ দিবসে নাটকে অভিনয় ও বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। এ ছাড়া মাঝেমধ্যে টিভির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিই। বেশির ভাগ সময় দিচ্ছি সংসারে।’ বলছিলেন মৌসুমী।যদি জয়ী করতে চান মৌসুমীকে, তবে mp লিখে স্পেস দিয়ে 2d টাইপ করে 2221 নম্বরে আপনার ভোটটি দিয়ে দিন। ভোট দিতে বেছে নিতে পারেন আপনি কুপনও। প্রথম ছবি বলো না তুমি আমার দিয়েই মাতিয়েছেন শখ। পেয়েছেন প্রথমবারই সেরা নায়িকার মনোনয়ন। অবশ্য শখ এর পরে আর নতুন কোনো ছবির কাজ শুরু করেননি। বললেন, ‘নতুন একটি ছবিতে কাজ করার ব্যাপারে কথা চলছে। সম্ভবত ছবিটিতে অভিনয় করব। একটি মুঠোফোনের বিজ্ঞাপনচিত্র নিয়ে ব্যস্ত আছি। চাঁদের নিজের কোনো আলো নেই নাটকে কাজ করছি।’ শখকে আপনি জিতিয়ে দিতে পারেন খুব সহজেই। শখকে ভোট করতে হলে কুপন পূরণের পাশাপাশি মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 2f টাইপ করে 2221 নম্বরে পাঠিয়ে দিন। একাধিকবারই এই পুরস্কার পেয়েছেন শাবনূর। এবার তিনি সেরা পাঁচে এসে লড়াই করছেন এভাবেই ভালোবাসা হয় ছবি দিয়ে। বর্তমানে শাবনূর আছেন অস্ট্রেলিয়ায়। চলতি মাসের মাঝামাঝি দেশে ফিরবেন। দেশে এসেই তিনি শহিদুল ইসলাম খোকনের ভালোবাসা সেন্ট মার্টিনে ছবির কাজ শুরু করবেন।শাবনূরকে ভোট করতে চাইলে কুপন পূরণ করুন এবং মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 2g টাইপ করে 2221 নম্বরে আপনার রায় পাঠিয়ে দিন।সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে চলচ্চিত্র বিভাগে ভক্ত ও পাঠকেরা তাঁদের প্রিয় পাঁচ নায়ককে লড়াইয়ে নিয়ে এসেছেন। শেষ পর্যন্ত কার মুখে হাসি ফুটবে, তা-ও নির্ভর করছে ভক্ত ও পাঠকের রায়ের ওপর।প্রতিযোগিতায় আছেন ইমন, চঞ্চল চৌধুরী, ফেরদৌস, মারুফ ও শাকিব খান। তাঁরা এখন নিজ নিজ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।ভক্ত ও পাঠকেরা ইমনকে গহীনের শব্দ ছবির জন্য মনোনয়ন দিয়েছেন। একাধিক ছবিতে কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। টিভি নাটকে অভিনয় নিয়মিত না করলেও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করছেন তিনি। চলতি মাসেই ইমন দুটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে কাজ করতে মালয়েশিয়া ও ব্যাংককে যাবেন বলে জানালেন। বললেন, ‘বিজ্ঞাপন ছাড়া এখন আমি লাল টিপ ছবির কাজ করছি। এর বাইরে হাতে নিয়েছি পি এ কাজলের দুটি চলচ্চিত্র। ছবিগুলো হলো গরিবের ভাই ও সরকার। নার্গিস আক্তারের পুত্র এখন পয়সাওয়ালা ছবিটিও সম্প্রতি হাতে নিয়েছি।’ইমনকে যদি আপনি জয়ী করতে চান, তাহলে ইমন-ভক্তদের মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 1b টাইপ করে 2221 নম্বরে ভোট দিয়ে দিন। এ ছাড়া আনন্দ পাতায় প্রকাশিত কুপনেও আপনি ভোট দিতে পারেন। নিজেও পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার।মনপুরা দিয়ে চলচ্চিত্রের নায়ক হিসেবে গত বছর মনোনয়ন ও পুরস্কার দুটোই লাভ করেছিলেন চঞ্চল। এবার মনের মানুষ ছবিতে অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। গৌতম ঘোষের মনের মানুষ ছবিতে অভিনয়ের পর চঞ্চল নতুন কোনো ছবির কাজ হাতে নেননি। ব্যস্ত রয়েছেন টিভি আর মঞ্চনাটকের কাজ নিয়ে। জানালেন, মাসের ৩০ দিনই কাজ করতে হচ্ছে এবং ব্যস্ত থাকতে হচ্ছে নাটকের শুটিং নিয়ে। এখন পয়লা বৈশাখের একাধিক কাজ করছেন। সেই সঙ্গে কয়েকটি ধারাবাহিক নাটকের শুটিংও আছে। যদি চঞ্চলকেই জয়ী করতে চান, তবে চঞ্চল ভক্তরা মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 1c টাইপ করে 2221 নম্বরে পাঠিয়ে দিতে পারেন। কুপন তো রয়েছেই। জাগো ছবির জন্য মনোনয়ন পেয়েছেন ফেরদৌস। বর্তমানে তিনি বাংলাদেশ ও কলকাতা দুই জায়গাতেই একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত। জানালেন, বাংলাদেশে এখন তিনি অন্তর্ধান, ৬৯ পাতলা খান লেন, জলরং ছবির কাজ করছেন। কলকাতায় ফেরদৌস রোদ্দুর থেকে সরে ছিল, সাঁঝের জোনাকী, তুমি যদি আমার হতে, পতা দার কীর্তিসহ আরও কিছু ছবির কাজ করছেন। বললেন, ‘বছরের ছয় মাস এপার বাংলায় এবং বাকি ছয় মাস কলকাতায় কাজ করছি। এখন আমি ব্যস্ত আছি আমার নিজের প্রযোজনায় নির্মিত এক কাপ চা ছবিটি নিয়ে। ছবির কাজও প্রায় শেষ।’জাগো ছবিতে ফেরদৌসের কাজ যদি ভক্তদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ঝটপট ফেরদৌসকে ভোট করুন কুপনে ও মুঠোফোন থেকে খুদে বার্তায়।মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 1d টাইপ করে 2221 নম্বরে ভোটটি দিয়ে দিন। মুক্তির মিছিলে মারুফের আছে পাঁচটি চলচ্চিত্র আর নতুন করে হাতে নিয়েছেন আরও পাঁচটি। এর মধ্যে আছে অঙ্ক, ওয়ান্টেড, বন্ধু তুমি শত্রু তুমি, এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে, এক সাথে বাঁচবো এক সাথে মরবো, রাজা-গোলাম, পিতা-পুত্রের সংসার ও মানিক রতন। ব্যস্ত এই নায়ক এবার ওরা আমাকে ভালো হতে দিল না ছবিতে মনোনয়ন পেয়েছেন। বললেন, ‘আমি গল্পনির্ভর ছবিতে অভিনয় করি। এখানে গ্ল্যামার কম থাকে। তবে আমার ছবিতে সব সময়ই নির্যাতিত মানুষের কথা থাকে।’মারুফ-ভক্তরা যদি ২৯ এপ্রিলের অনুষ্ঠানে তাঁকে জয়ী করতে চান, তবে তাঁকে ভোট দিতে mp লিখে স্পেস দিয়ে 1e টাইপ করে 2221 নম্বরে ভোট দিয়ে দিন। আর কুপন পূরণ করেও আপনি আপনার রায় পাঠিয়ে দিতে পারেন।২০১০ সালে শাকিব একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছিলেন। এর মধ্যে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবিটি অন্যতম। এ ছবির জন্যই শাকিবকে মনোনয়ন দিয়েছেন তাঁর ভক্তরা। বর্তমানে শাকিব আছেন ব্যাংককে। সেখানে এক টাকার দেনমোহর ছবির গানের দৃশ্যায়ন করার জন্য গেছেন বলে জানিয়েছেন তিনি। যাওয়ার আগে জানালেন, হাতে আছে ২০টি চলচ্চিত্র। আগামী বছর পর্যন্ত এ ছবিগুলোর শুটিং করবেন তিনি। শাকিবকে যদি জয়ী দেখতে চান, তবে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 1g টাইপ করে 2221 নম্বরে ভোট করতে হবে। পত্রিকার কুপন পূরণ করেও ভোট দিতে পারেনএবং পেতে পারেন গাড়ির মতো পুরস্কার।সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ)মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে টিভি নাটকে সেরা টিভি অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, মোশাররফ করিম, মাহফুজ আহমেদ ও শহীদুজ্জামান সেলিম। পাঁচ নায়ককে চূড়ান্ত পর্বে নিয়ে এসেছেন তাঁদের ভক্তরা।চঞ্চল চৌধুরী মনোনয়ন পেয়েছেন ধারাবাহিক জামাই মেলা নাটকে অভিনয়ের জন্য। চঞ্চল জানালেন, তিনি একাধিক ধারাবাহিক নাটকে কাজ করছেন। তবে জামাই মেলা নাটকটি অন্য নাটকগুলোর মতোই জনপ্রিয়তা পেয়েছে। চঞ্চল বললেন, ‘নাটকে অভিনয় করাই আমার প্রধান কাজ ও পেশা। নাটকে নিজের অভিনয় যখন দর্শকদের ভালো লাগে, তখন কাজে উৎসাহ বেড়ে যায়।’চঞ্চলের উৎসাহ ভবিষ্যতে আরও বেড়ে যাবে, যদি ভক্তরা তাঁকে জয় উপহার দিতে পারেন। আর এ জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 1a টাইপ করে 2221 নম্বরে ভোট দিতে হবে। চাইলে যে কেউ কুপনেও ভোট করতে পারেন চঞ্চলকে।জাহিদ হাসান লড়ছেন গ্র্যাজুয়েট নাটকটিতে অভিনয় করে। জাহিদ হাসান জানিয়েছেন, গ্র্যাজুয়েট-এর পরপরই তিনি কয়েকটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। সেগুলো হলো অনিমেষ আইচের ২৬ পর্বের গাড়ি চলে না। ম্যাড ভাই নামের একটি ধারাবাহিক নাটক, আরমান ভাই-এর কাজ আবারও করেছেন। করছেন আফসানা মিমির পৌষ ফাগুনের পালা, আবিষ্কার নামের একটি ধারাবাহিক নাটকের কাজ। সামনে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন কাজ শুরু করবেন বলেও জানালেন। জাহিদ হাসানকে যদি ২৯ এপ্রিল সেরা নায়কের পুরস্কার তুলে দিতে চান, তবে এক্ষুনি কুপনে অথবা খুদে বার্তার মাধ্যমে ভোট করতে হবে। মুঠো ফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 1b টাইপ করে 2221 নম্বরে আপনার ভোটটি দিয়ে দিন। মোশাররফ করিম এখন পয়লা বৈশাখের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। এ ছাড়া তাঁর রয়েছে একাধিক ধারাবাহিক নাটকের শুটিং। এর মধ্যে আছে মাসুদ সেজানের লং মার্চ, মোস্তফা কামাল রাজের চাঁদের নিজের কোন আলো নেই, সালাহউদ্দিন লাভলুর হাড়কিপ্টে। মোশাররফ প্রজাপতি নামের একটি ছবিরও কাজ শেষ করেছেন বলে জানালেন।২০১০ সালে মোশাররফ মনোনয়ন পেয়েছেন এফএনএফ নাটকে অভিনয়ের জন্য। মোশাররফের অভিনয় যদি আপনাদের ভালো লাগে, তবে কুপনের পাশাপাশি মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 1c টাইপ করে 2221 নম্বরে ভোটটি দিয়ে দিন।এবারের প্রতিযোগিতায় মাহফুজ আহমেদ চৈতা পাগল নাটকে অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন। এ নাটকের শুটিং করার জন্য মাহফুজকে মাসের ১৫টি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাজ করতে হচ্ছে। এর বাইরেও তিনি বেশ কিছু ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। কাজ করছেন পয়লা বৈশাখের নাটক ভালোবাসা তোমার জন্য কাঁদছি। আজ তিনি নেপালে যাচ্ছেন তিনটি এক পর্বের নাটকে কাজে। বললেন, ‘এই নাটকগুলো ছাড়াও পঁচিশে বৈশাখের বিশেষ নাটক রোববার-এর কাজ করছি। মাহফুজ আহমেদের ভক্তরা তাঁকে যদি জয়ী করতে চান, তবে mp লিখে স্পেস দিয়ে 1d টাইপ করে 2221 নম্বরে ভোট দিন। আর কুপন পূরণ করেও আপনি আপনার রায় পাঠিয়ে দিতে পারেন অনায়াসেই। শহীদুজ্জামান সেলিমকে ভক্তরা প্রতিযোগিতায় নিয়ে এসেছেন লীলাবতী নাটকের জন্য। বর্তমানে সেলিম ব্যস্ত রয়েছেন একটি ধারাবাহিক নাটকের নির্মাণকাজ নিয়ে। বললেন, ‘মাছরাঙা টিভির জন্য সামান্তা নামের ৫২ পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছি। এ ছাড়া একাধিক ধারাবাহিক নাটক নির্মাণ করছি। এর মধ্যে আছে আলভী আহমেদের স্বপ্নভুখ, হাফিজউদ্দিনের ঢাকায় থাকি, হলদে বাঁশসহ আরও কিছু নাটক। সেলিমকে যদি জয়ী দেখতে চান, তবে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 1e টাইপ করে 2221 নম্বরে ভোট দিতে হবে। কুপনেও পাঠাতে পারেন আপনার ভোট।সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)মেরিল-প্রথম আলো পুরস্কারের চূড়ান্ত পর্বের তারকাদের মধ্যে ভোটযুদ্ধের লড়াইটা ভালোভাবেই জমে উঠেছে। আনন্দ পাতায় প্রকাশিত কুপনে আর মুঠোফোনে পাঠানো খুদে বার্তায় দর্শক-ভক্তদের পাঠানো ভোটই নির্ধারণ করবে ২০১০ সালে টিভি নাটকে অভিনয়শিল্পী নারী ও পুরুষ বিভাগে কারা সেরা। আর এতেই মুহূর্তে মুহূর্তে তারকাদের অবস্থান ওঠানামা করছে। যাঁরা খুদে বার্তা অথবা কুপন পূরণ করে পাঠাচ্ছেন, তাঁদের জন্য রয়েছে গাড়ি, মোটরসাইকেলসহ একাধিক আকর্ষণীয় সব পুরস্কার।টিভি নাটকে অভিনয়শিল্পী (নারী) বিভাগে প্রতিযোগিতায় লড়ছেন পাঁচজন। তাঁরা হলেন জয়া আহসান, তারিন, তিশা, বিন্দু ও সুমাইয়া শিমু।চূড়ান্ত পর্বে মনোনয়ন পাওয়া এই পাঁচজনই এখন ব্যস্ত সময় পার করছেন। সকাল হলেই শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। জয়া চৈতা পাগল নামের ধারাবাহিক নাটক নিয়ে মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে লড়ছেন। নাটকে শুটিংয়ের মাঝেই তিনি উল্লেখযোগ্য কাজ করছেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর গেরিলা চলচ্চিত্রে। ছবিটি মুক্তি পাবে ১৪ এপ্রিল। আর নাটকের মধ্যে অনিমেষ আইচের পথ গেছে বেঁকে, মেজবাউর রহমান সুমনের মিথ্যা তুমি দশ পিঁপড়া ধারাবাাহিক নাটকে কাজ করেছেন। বললেন, ‘সাধারণত আমি ধারাবাহিক নাটকে কাজ করি না, কিন্তু এবার তা করলাম। কাজগুলো ভালো হয়েছে বলেই আশা করছি। এ ছাড়া বিজ্ঞাপনচিত্রের কাজ তো করছিই।’জয়াকে যদি ২৯ এপ্রিলে মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে ভক্তরা জয়ী করতে চান, তবে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 4a লিখে 2221 নম্বরে আপনার ভোট পাঠিয়ে দিন। কুপন পূরণ করেও জয়াকে জিতিয়ে দিতে পারেন।জলকণা নাটক নিয়ে তারিন প্রতিযোগিতায় আছেন বেশ ভালোভাবেই। ধারাবাহিক এ নাটকটির কাজ করতে গিয়ে একটি ঘটনার কথা তারিনের এখনো মনে পড়ে। একটি দৃশ্য ছিল, সহশিল্পী পার্থকে থাপড় মারতে হবে। প্রথমে তারিন পরিচালকের কথামতো কাজটা করলেন, কিন্তু পরিচালকের পছন্দ হলো না। আবার কাজটা করতে গিয়েই বিপত্তি ঘটল। তারিন থাপড়টা মারতে গেছেন আর পার্থ মুখ ফিরিয়ে নিতেই থাপড়টা কানের মধ্যে গিয়ে লাগে। শট শেষে পার্থ বললেন, ‘তারিন আমার মাথা ভন ভন করছে।’ তারিন জানালেন, পরবর্তী সময়ে পার্থ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, একজনের থাপড় খেয়ে মাথা ভন ভন করছে। আর এ নাটকের জন্যই তারিন পেয়েছেন মনোনয়ন। তারিন এখন একাধিক ধারাবাহিক নাটকে কাজ করছেন। এর মধ্যে আছে কবি নাটকটি। তারিনের জলকণা নাটকটি যদি পছন্দ হয়ে থাকে, তবে আপনার মুঠোফোনে মেসেজ অপশনে থেকে mp লিখে স্পেস দিয়ে 4b লিখে যত খুশি তত ভোট 2221 নম্বরে পাঠিয়ে দিন। তিশাকে এক ঘণ্টার নাটকে খুব বেশি দেখা যায় না। বিশেষ করে ২০১০ সালে তিশা ব্যস্ত ছিলেন ধারাবাহিক নাটক নিয়ে। কিন্তু এখন তিশা বেশ কিছু এক ঘণ্টার নাটক করছেন। বললেন, ‘এক ঘণ্টার নাটকে অভিনয়ের পাশাপাশি আমি ধারাবাহিক নাটকেও নিয়মিত কাজ করছি। এর মধ্যে মোস্তফা কামাল রাজের চাঁদের নিজের কোনো আলো নেই, মাসুদ সেজানের লং মার্চ-এর কাজ করছি। সামনে শুরু করব মানিক মানবিকের সংসার সুখের হয় বেদনার গুণে নামে একটি ধারাবাহিক নাটক। আর সাগর জাহানের আরমান ভাইয়ের তৃতীয় পর্বটির কাজ শেষ করলাম।’ব্যস্ত তিশা মেরিল-প্রথম আলো তারকা জরিপ অনুষ্ঠানে চূড়ান্ত পর্বের জন্য লড়ছেন গ্র্যাজুয়েট নাটক নিয়ে। তিশার কাজ যদি তাঁর ভক্তদের ভালো লেগে থাকে, তাহলে আনন্দ পাতায় কুপন পূরণের পাশাপাশি যেকোনো মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 4c লিখে তিশাকে ভোট করুন এবং তা পাঠিয়ে দিন 2221 নম্বরে। অভিনয় করছেন চার বছর হলো। এবারই প্রথম মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারের সেরা পাঁচজনের একজন লড়াইতে বিন্দুকে নিয়ে এসেছেন তাঁর ভক্তরা। এ জন্য তিনি লীলাবতী নাটকের পরিচালক অরুণ চৌধুরীর কাছে কৃতজ্ঞ। বললেন, ‘এই নাটকটি আসলেই আমাকে অন্য একটি জায়গায় নিয়ে গেছে। ভালো কাজের সুযোগ পেয়েছিলাম বলেই হয়তো আমি এবার মনোনয়ন পেয়েছি।’বিন্দু জানালেন, তিনি এখন ব্যস্ত নাটকে অভিনয় নিয়ে। কদিন আগেই লেখাপড়ার পাট চুকিয়েছেন। চাকরি খুঁজছেন। অভিনয়টাও চালিয়ে যাচ্ছেন। কাজ করছেন ইকারুসের ডানা, অল রাউন্ডার ও অহংকার ধারাবাহিক নাটকে। সামনেই আসছে বিন্দু অভিনীত চলচ্চিত্র এই তো প্রেম। বিন্দুকে যদি জয়ী করতে চান তাঁর ভক্তরা, তবে কুপন ও মুঠোফোনের খুদে বার্তায় পাঠানো ভোট দিন। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 4d লিখে 2221 নম্বরে পাঠিয়ে দিন।সুমাইয়া শিমু। আড়াই বছর ধরে ললিতা ধারাবাহিক নাটকে কাজ করছেন। এই একটি নাটকের শুটিং করার জন্য শিমুকে কখনো বস্তি, কখনো যৌনপল্লি আবার কখনো সাপুড়িয়াদের আস্তানায় আস্তানায় ঘুরতে হয়েছে। বললেন, ‘এ এক বিচিত্র অভিজ্ঞতা। নাটকের শুটিং করার প্রয়োজনেই এমন কিছু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিশতে হয়েছে, চলতে হয়েছে, যা আসলে অন্য কোনোভাবে সম্ভব হতো না।’আর এমনই একটি নাটকে অভিনয় করে শিমু মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা পাঁচের একজন হয়ে লড়াই করছেন। শিমু এখন একাধিক ধারাবাহিক নাটকে কাজ করছেন। এর মধ্যে সাম্প্রতিক সময়ে কাজ করেছেন দীপঙ্কর দীপনের চার পর্বের একটি নাটকে।শিমুর কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আপনার মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 4e লিখে 2221 নম্বরে খুদে বার্তা পাঠিয়ে দিন। যেসব মুঠোফোন থেকে আপনি খুদে বার্তা পাঠাতে পারবেন, তা হলো গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল, রবি, টেলিটক ও এয়ারটেল।বলেরাখি, যাকেই ভোট দিন না কেন, আপনার ভাগ্যেও জুটে যেতে পারে একটি পুরস্কার।