প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫-এর মনোনয়ন পর্ব এখন শেষ পর্যায়ে। শুরু হয়ে গেছে শেষ পর্বের মনোনয়ন দেওয়ার পালা। এতে পাঠকেরা তাঁদের প্রিয় তারকাদের মনোনয়ন দেবেন। পাঠকদের ভোটেই মনোনীত হবেন তারকারা।
২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতে যাঁদের কাজ ভালো লেগেছে, তাঁদের নাম লিখে দিতে হবে কুপনে। আপনাদের ভোটে তারকারা যেমন মনোনয়ন পাবেন, তেমনি আপনাদের জন্যও আছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। লটারির মাধ্যমে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন একটি ট্যাবলেট কম্পিউটার, দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন একটি স্মার্টফোন। এ ছাড়া আরও ১০ জন ভাগ্যবান পাঠকের প্রত্যেকে পাবেন ৫০০ টাকা করে মোবাইল রিফিল।
এখনই কুপনে প্রিয় তারকাকে মনোনয়ন দিয়ে জিতে নিন পুরস্কার।