শেষ বলাটা সহজই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘টোয়াইলাইট’ সিরিজের শেষ ছবি ব্রেকিং ডন ২। বেলা-এডওয়ার্ডকে আর দেখা যাবে না পর্দায়। ভক্তরা অনেকেই এ নিয়ে দুঃখ পেলেও ক্রিস্টেন স্টুয়ার্টের অন্য কথা। বেলা চরিত্রে অভিনয় করা ক্রিস্টেনের নাকি তেমন খারাপ লাগছে না। তিনি বললেন, ‘চার বছর হলো। এখন আমি তৈরি বিদায় নেওয়ার জন্য। ঠিক আছি আমি।’ ক্রিস্টেন বলেছেন, একবার গল্পটি বলা হয়ে গেলে মনে হয়, যা করার ছিল সবই করে ফেলেছি। এরপর চলে যাওয়াটা সহজ। আর এটা তো কোথাও চলে যাচ্ছে না। এটা আমারই থাকবে, সব সময়।’