শেষ মুহূর্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টিভিতে আজ সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক শেষ মুহূর্তে। লিখেছেন ও পরিচালনা করেছেন পল্লব বিশ্বাস। অভিনয় করেছেন নিশো, শখ প্রমুখ। প্রতিদিন লিমাকে একনজর দেখার জন্য তার বাসার সামনে যায় তানিম। একদিন সাহস করে লিমাকে একটা চিঠি দেয়। ওই দিনই তানিমের মা মারা যায়। তানিম গ্রামে চলে যায়। এদিকে লিমার বিয়ে ঠিক হয়েছে। তানিম ঢাকায় ফিরে এসে সব জানতে পারে। একদিকে মায়ের মৃত্যুশোক, অন্যদিকে লিমার বিয়ের সংবাদে তানিম ভেঙে পড়ে। শেষ পর্যন্ত কী ঘটবে?