প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জাগো’। এটি পরিচালনা করেছেন খিজির হায়াত খান। ছবিতে অভিনয় করেছেন রওনক হাসান। কথা হলো তাঁর সঙ্গে।আজ তো ‘জাগো’ ছবিটি মুক্তি পাচ্ছে। কেমন লাগছে?খুব ভালো লাগছে। এটা আমার প্রথম চলচ্চিত্র। ছবিতে আমি কুমিল্লা একাদশ ফুটবল দলের দলনেতা। অভিনয় করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। কক্সবাজারে একদিন এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে মনে হচ্ছিল মারা যাচ্ছি। প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছিলাম।ঘটনাটা বলুন তো!ছবির একটা দৃশ্যে আমি সাগরের তীর দিয়ে দৌড়ে যাচ্ছি। জোয়ারের পানি এসে পায়ের ওপর আছড়ে পড়ছে। প্রায় চার কিলোমিটার পথ। রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছি। ঢেউয়ের আঘাতে পড়ে যাচ্ছি। আবার উঠে দৌড়াচ্ছি। দৌড় শেষ হওয়ার পর ক্যামেরার পেছনে গিয়ে পড়ে যাই। তখন আর স্বাভাবিক শ্বাস নিতে পারছিলাম না। খুব কষ্ট হচ্ছিল। সঙ্গের সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল।ফুটবল খেলা এই ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই খেলা নিয়ে কিছু বলুন।আমাদের সঙ্গে খেলায় অংশ নেন পুরান ঢাকার ফুটবল দলের কয়েকজন খেলোয়াড়। প্রায় মাস তিনেক আমরা একসঙ্গে ছিলাম। খেলার শেষ শট নেওয়ার পর তাঁরা সবাই কাঁদতে শুরু করেন। কারণ, ওটাই ছিল ছবির শেষ শট। আমরাও আর নিজেদের ধরে রাখতে পারছিলাম না। সেই কান্না কি বিজয়ের আনন্দ, ছবির কাজ শেষ হয়ে যাচ্ছে তাই, নাকি সবাই একে অন্যকে ছেড়ে যাচ্ছি—আসলে কোনোটিই আলাদা করে বোঝা যায়নি তখন।বাংলাভিশনে আজ ‘পাটিগণিত’ ধারাবাহিকটি প্রচারিত হবে।নাগরিক সমাজের প্রায় প্রতিটি মানুষ কেমন যেন আত্মকেন্দ্রিক হয়ে গেছে। সবার মধ্য থেকে আবেগ-অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে। মানুষ চলে অঙ্ক কষে কষে। এ ব্যাপারটিই হাস্যকৌতুক এবং বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তুলে ধরেছেন নাট্যকার ও পরিচালক মাসুদ সেজান। এনটিভিতে শুরু হয়েছে ‘মামুলি একটা মানুষ’ ধারাবাহিক।এটি রচনা ও পরিচালনা করেছেন শিহাব শাহীন। এখানে আমি এমন একটি চরিত্রে অভিনয় করেছি, যা আগে কখনো হয়নি। এই যেমন প্রচণ্ড রাগী, শান্ত, আবেগপ্রবণ, হিংস্র আবার মনবিক নানা গুণ রয়েছে। একই চরিত্রে এতগুলো দিক সাধারণত দেখা যায় না। পরিচালক ধরে ধরে আমাকে দিয়ে সবগুলো দিক ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এখানে।বিনোদন প্রতিবেদক