শেষ হচ্ছে অপরাহ্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ বছরের দীর্ঘ যাত্রা শেষ করতে যাচ্ছে ‘দি অপরাহ উইনফ্রে শো’। এর শেষ পর্বটি প্রচারিত হবে মে মাসের ২৫ তারিখে। উইনফ্রের শিকাগোভিত্তিক প্রযোজনা সংস্থা হারপো প্রোডাকশনস গত শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে। ২০০৯ সালের নভেম্বরে শোটির উপস্থাপক উইনফ্রে বিষয়টি জানিয়ে দিয়েছিলেন। গত কয়েক সপ্তাহ নিজের চ্যানেল অপরাহ উইনফ্রে নেটওয়ার্কে পুনরায় শোটি প্রচার করেছেন উইনফ্রে। তবে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে জানিয়েছেন, শোটির আখেরি কিস্তির পরিকল্পনার জন্য তিনি কঠোর পরিশ্রম করছেন। নতুন কিস্তি শুরু হবে এপ্রিলের ৭ তারিখ। গত দুই দশকে যা হয়েছে সেটাই উঠে আসবে শেষ শোতে।