শেষ হচ্ছে সিদ্দিকা কবীর’স রেসিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্দিকা কবীর’স রেসিপি অনুষ্ঠানের দৃশ্যে শারমিন লাকি, সারা যাকের ও সিদ্দিকা কবীর। ২৯ আগস্ট রাত সাড়ে আটটায় এনটিভিতে প্রচারিত হবে রান্নার অনুষ্ঠান সিদ্দিকা কবীর’স রেসিপির ৩০০তম পর্ব। আর এটিই হবে এই অনুষ্ঠানের শেষ পর্ব। পর্বটি সিদ্দিকা কবীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সারা যাকের। প্রযোজনা করেছে ধ্বনিচিত্র।