শেষ হল নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্য চর্চাকে আরও গতিশীল করার প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ আয়োজিত আট দিনব্যাপী পঞ্চম বার্ষিকী নাট্যোৎসবের সমাপ্তি ঘটেছে গতকাল ১১ নভেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া উৎসবের প্রথম ছয় দিনে ঢাকার নাট্যকলা বিভাগের দুটি প্রযোজনা ওয়াহিদা মল্লিক জলি নির্দেশিত ‘মধ্যব্যায়গ’ এবং ইসরাফিল শাহিন নির্দেশিত ‘দ্যা মেজরস্ টেকেন’ মঞ্চস্থ হয়। আলাদাভাবে দুটি নাটকেরই পরপর তিনটি করে প্রদর্শনী হয়েছে। এরপর ১০ তারিখে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের প্রযোজনা-মনোজকুমার প্রামাণিক নির্দেশিত ‘এলেবেলে’ সর্বশেষে গতকাল উৎসবের সমাপ্তি ঘটেছে রেজা আরিফ নির্দেশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যত্বত্ত্ব বিভাগের প্রযোজনা ‘রহুচণ্ডালের হাড়’ এর মাধ্যমে।প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া উৎসবের নাট্য প্রদর্শনীগুলো শেষে এবার দর্শকের সঙ্গে মুক্ত আলোচনার ব্যবস্থা রাখা হয়েছিল। অন্যদিকে, উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কম মূল্যে টিকেটের ব্যবস্থা ছিল। ফলে উৎসবে দর্শক সমাগমও ছিল অপেক্ষাকৃত বেশি। তা ছাড়া অন্য দুই বিশ্ববিদ্যালয় আমন্ত্রিত হবার কারণে এবার এটি আরও জাকজমজপূর্ণ হয়ে উঠেছে।