শেষ হলো কলকাতা আর্টক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্ট ক্যাম্পে ছবি আঁকছেন বাংলাদেশের চিত্রকর কালীদাস কর্মকার। ছবি : ভাস্কর মুখার্জি।
আর্ট ক্যাম্পে ছবি আঁকছেন বাংলাদেশের চিত্রকর কালীদাস কর্মকার। ছবি : ভাস্কর মুখার্জি।

কলকাতায় দুই বাংলার প্রখ্যাত চিত্রকরদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী আর্ট ক্যাম্পটি শেষ হয়েছে রোববার বিকেলে। এই আর্ট ক্যাম্পে যোগ দিয়েছিলেন দুই বাংলার ২৩ জন বিশিষ্ট চিত্রশিল্পী। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন ১০ জন চিত্রশিল্পী আর কলকাতার চিত্রশিল্পী ছিলেন ১৩ জন।


বাংলাদেশ থেকে এই আর্টক্যাম্পে অংশ নিয়েছিলেন শিল্পী রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবুল বারক আলভি, শেখ আফজাল, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইউনুস, রণজিৎ দাস, বিশ্বজিৎ গোস্বামী, কালীদাস কর্মকার এবং ওয়াকিলুর রহমান। আর কলকাতা থেকে আর্টক্যাম্পে যোগ দিয়েছিলেন শিল্পী গণেশ হালুই, যোগেন চৌধুরী, লালু প্রসাদ সাউ, সনৎ কর, ধীরাজ চৌধুরী, মাহজাবিন মজুমদার, অশোক ভৌমিক, শিবপ্রসাদ কর চৌধুরী, জয়া গাঙ্গুলি, জয়শ্রী চক্রবর্তী , অমিতাভ সেন গুপ্ত, রিনি ধুমাল এবং পিডি ধুমাল।

কলকাতায় আয়োজিত এই আর্ট ক্যাম্পে যোগদানকারী চিত্রশিল্পীরা ছবি এঁকেছেন সব মিলিয়ে ৫০টি। এসব ছবি উপহার হিসেবে দেওয়া হয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এবং ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনকে।

গত ২০ নভেম্বর এই আর্টক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর । কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এবং ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই আর্টক্যাম্পের।