শেষ হলো খেলাঘরের শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে গতকাল শেষ হলো শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান পান্না কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। স্বাগত বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, প্রণয় সাহা ও আবদুল মতিন ভূঁইয়াকে। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশের গান, লোকগীতি, ছড়াগান, সাধারণ নৃত্য, লোকনৃত্য, আবৃত্তি, অভিনয়, গণসংগীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী ৫৭ জন শিশু-কিশোরকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।