শেষ হলো জামদানি শাড়ি প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামদানি শাড়ির তিন দিনের প্রদর্শনী শেষ হয়েছে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায়। গতকাল বৃহস্পতিবার ছিল প্রদর্শনীর শেষ দিন। অনুষ্ঠানে উপস্থিত সবাই জামদানির শিল্প ও শিল্পীকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টার ওপর জোর দেন।
শিক্ষাসচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কোরিয়ান ন্যাশনাল কমিশন ফর ইউনেসকোর প্রতিনিধি জিন জিওন, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন সচিব মনজুর হোসেন, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।