শেষ হলো ভরতনাট্যম উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানটে দুদিনব্যাপী ভরতনাট্যম উৎসব ‘রঙ্গপ্রবেশ ২০১৫’-এর শেষ দিন ছিল গতকাল।
নৃত্যশিক্ষাপ্রতিষ্ঠান ‘কল্পতরু’র আট শিক্ষার্থীর মঞ্চে আনুষ্ঠানিকভাবে নৃত্যাভিষেক হলো এ উৎসবে। অনুষ্ঠানে প্রথম পরিবেশনায় ছিল অমিত চৌধুরীর নৃত্যে ‘নরসিংহ কৌতুভম’। অসাধারণ নেচেছেন আট শিক্ষার্থীর নৃত্যগুরু অমিত। পরে তিনি পরিবেশন করেন ‘বর্ণম’।
এরপর ‘আদ্যায়ঞ্জলি’ ও ‘সুব্রামানিয়াম কৌতুভম’ পরিবেশন করেন অমিতের আট শিক্ষার্থী।
এরপর ছিল ‘নটেশ কৌতুভম’। জুয়াইরিয়া মৌলি ও শাম্মী আখতার পরিবেশন করেন ‘শিবপাদম’।
অতিথি শিল্পী অর্থী আহমেদ পরিবেশন করেন অভিনয় আঙ্গিকের নাচ ‘পদম্বায় কৃষ্ণায়’।
দক্ষিণ ভারতীয় নৃত্যআঙ্গিক ভরতনাট্যমের পর পরিবেশিত হয় দক্ষিণ ভারতীয় সংগীত ‘কাচেরি’। তিলানা নৃত্য দিয়ে অনুষ্ঠা শেষ হয়।