শেষ হলো মূল্যবোধের নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ জমে উঠেছিল ‘মূল্যবোধের নাট্যোৎসব ২০১৬’। ২০ জেলার ২০টি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে গতকাল শেষ হলো এই উৎসব। শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে গতকাল উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হলো মৌলভীবাজারের নাটক শঙ্খচিল, ভোলার নাটক পরিচয় ও ফেনীর নাটক জীবনের ভাগ্য।

শিল্পকলার পক্ষ থেকে উৎসবে যোগ দেওয়া নাট্যকর্মীদের প্রত্যেককে সনদ দেওয়া হয়। আয়োজকেরা জানান, ৬৪ জেলা শিল্পকলা একাডেমির মূল্যবোধের নাটক নিয়ে উৎসবের প্রথম ধাপ সম্পন্ন হলো। অন্য জেলাগুলোর নাটক নিয়ে পরের উৎসবের প্রস্তুতি চলছে।