শেষ হলো আন্তর্জাতিক সংগীত উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সংগীত উৎসব শেষ হলো গতকাল শনিবার। উৎসব প্রাঙ্গণে সন্ধ্যায় নানা রঙের আলোক সজ্জা , ব্যানার, শিল্পীদের আন্তরিক পরিবেশনা এবং দর্শকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স শেষদিনেও ছিল প্রাণবনত পরিবেশ। গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় এ উৎসবের আয়োজন করে কালচারপোট, এক্সক্যালিবার এন্টারটেইনমেন্ট, যাত্রিক ও সিমবিয়ান্স পার্টনারস। গতকাল সংগীত পরিবেশন করেন লালন ব্যান্ডের রব ফকীর, আজবের সোহিনী আলম, বেবী আক্তার, রিংকু প্রমুখ। এ ছাড়া কিউবান ব্যান্ড মোতিম্বা, যুক্তরাজ্যের সোদসেয়ারস ও বাংলাদেশের লক্ষ্মীট্যারাও সংগীত পরিবেশন করে। শিল্পীরা ‘মন দিলা না বধূ’, ‘কান্দে হাসন রাজার মন’, ‘তুমি এসেছিলে পরশু’, ‘ভ্রমর কইও গিয়া’ প্রভৃতি গান পরিবেশন করেন।