শেষ হলো আবৃত্তি উৎসব ও কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবৃত্তি উৎ​সব ও কর্মশালা উপলক্ষে শোভাযাত্রা বের করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় প​রিষদ l ছবি: প্রথম আলো
আবৃত্তি উৎ​সব ও কর্মশালা উপলক্ষে শোভাযাত্রা বের করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় প​রিষদ l ছবি: প্রথম আলো

‘আমাদের কণ্ঠে বাজে সহজিয়া সুর, ধর্ম-বর্ণ মিশে যায় যেখানে মানুষ’ স্লোগানে গতকাল শেষ হলো তিন দিনের আবৃত্তি উৎসব ও কর্মশালা। শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে এ আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।
সংগঠনটির সাধারণ সম্পাদক আহকামউল্লাহ বলেন, দুই মাস ধরে দেশের সাতটি অঞ্চলে ঘুরে অঞ্চলভিত্তিক আবৃত্তি উৎসব ও কর্মশালার আয়োজন করছেন তাঁরা। বৃহস্পতিবার বছরের শেষ দিনে শুরু হয় ঢাকা মহানগর ও ঢাকা বিভাগ অঞ্চলের উৎসব।
গতকাল শেষ দিনে একক আবৃত্তি করেন নিরঞ্জন অধিকারী ও কেয়া চৌধুরী। দলীয় পরিবেশনায় নারায়ণগঞ্জের কণ্ঠমালা, ষড়জ, চন্দ্রবিন্দু, ময়মনসিংহের শব্দ, ঢাকার স্বনন, মুক্তবাক, স্রোত আবৃত্তি সংসদ অংশ নেয়।