শেষ হলো আলমগীর কবির স্মরণানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট চলচ্চিত্রকার আলমগীর কবিরের ২৫তম প্রয়াণ দিবস উপলক্ষে তিন দিনের স্মরণানুষ্ঠান শেষ হলো। বাংলাদেশ শিল্পকলা একাডেমী, আলমগীর কবির চলচ্চিত্র কেন্দ্র, ফেডারেশনস অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ও বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ যৌথভাবে এই তিন দিনের আয়োজন করে। গতকাল বুধবার সমাপনী দিন শিল্পকলা একাডেমীতে ‘সমাজ ও চলচ্চিত্র: আলমগীর কবিরের সমকালীন প্রাসঙ্গিকতা’ শীর্ষক একক বক্তৃতা করেন মাহমুদুল হোসেন। তিনি আলমগীর কবিরের চলচ্চিত্র ভাবনা ও ইতিহাস তুলে ধরেন। পরে ছিল এক সাগর রক্তের বিনিময়ে ও সীমানা পেরিয়ে চলচ্চিত্রের প্রদর্শনী। স্মরণানুষ্ঠান শুরু হয়েছিল ২০ জানুয়ারি।