সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সাম্রাজ্যবাদকে প্রতিহত করার প্রত্যয় নিয়ে শেষ হয়েছে উদীচী শিল্পীগোষ্ঠীর অষ্টাদশ জাতীয় সম্মেলন। একই সঙ্গে দেশ থেকে মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তি নির্মূলের কথাও বলা হয়েছে। ২১ ডিসেম্বর শুক্রবার উদীচীর সম্মেলন শুরু হয়। ওই দিন সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন ১৯৯৯ সালে যশোরে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সম্মেলনে মৌলবাদী অপশক্তির বোমা হামলায় পঙ্গুত্ববরণকারী শিল্পীরা। সম্মেলনের এবারের স্লোগান ছিল ‘জেগে আছি অহর্নিশ অতন্দ্র প্রহর, দেবোনা গড়তে ঘাঁটি ভিড়তে নৌবহর’। গতকাল শনিবার ছিল অধিবেশনের দ্বিতীয় পর্ব। এদিন সকাল নয়টায় শুরু হয় সাংগঠনিক অধিবেশনের দ্বিতীয় পর্ব। এ অধিবেশনে দেশের বর্তমান রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উদীচীর প্রতিনিধিরা। মধ্যাহ্ন বিরতির পর সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে সভাপতি, নাট্য ব্যক্তিত্ব প্রবীর সরদারকে সাধারণ সম্পাদক এবং মামুনুর রশীদকে কোষাধ্যক্ষ করে দুই বছর মেয়াদের জন্য ৯১ সদস্যবিশিষ্ট উদীচীর নতুন কেন্দ্রীয় সংসদ নির্বাচন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানমালার শুরুতেই ছিল উদীচী কেন্দ্রীয় সংসদ পরিচালিত বিশ্ববীণার শিল্পীদের পরিবেশনায় রায়বেঁশে নৃত্য। নান্দনিক এই পরিবেশনাটি উপভোগ করেন শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উপস্থিত কয়েক শ দর্শক। এরপর ছিল মাহিদুল ইসলাম, বেলায়েত হোসেন ও মাশকুরে সাত্তারের একক কবিতা আবৃত্তি এবং শেখ আলাওল, আরিফ রহমান ও সুমা রায়ের একক সংগীত। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দুই দিনব্যাপী সম্মেলনের। ২৯ মার্চ থেকে আলোকচিত্র প্রদর্শনীফুজি ফিল্ম-বিপিএস ১১তম জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) যৌথভাবে এর আয়োজন করতে যাচ্ছে। প্রদর্শনী চলবে ৫ এপ্রিল পর্যন্ত। গুলশানে এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার বিপিএসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ছবি জমা দেওয়ার ফরম পাওয়া যাবে www.bpsbd.oৎg সাইটে, অথবা বিপিএসের এলিফ্যান্ট রোডের অফিসে।শ্রবণ-দৃষ্টিপ্রতিবন্ধী বিষয়ে প্রদর্শনীরাজধানীর বনানী মাঠে গতকাল শনিবার ‘সব প্রতিকূলতার মাঝেও শ্রবণ-দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে শ্রবণ-দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে কাজের অগ্রগতি, শ্রবণ-দৃষ্টিপ্রতিবন্ধিতা বিষয়ে বিভিন্ন তথ্যচিত্র, প্রকাশনা, তাদের সেবা প্রদানের ধরন, তাদের কাজসহ বিভিন্ন বিষয় প্রদর্শন করা হয়। একটি বিশেষ দল, সেখানে শিশুদের শ্রবণ ও দৃষ্টি পরীক্ষা করে। প্রদর্শনীতে প্রতিবন্ধীদের উন্নয়নে নিয়োজিত বিভিন্ন সংগঠন ও সংস্থার কর্মীরা অংশ নেন।প্রদর্শনী আয়োজন করে ন্যাশনাল রিসোর্স সেন্টার অন ডেফ ব্লাইন্ডনেস-সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট। বিজ্ঞপ্তি।