প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান, নাচ, আবৃত্তি আর আলোচনার জমজমাট আয়োজনের মধ্য দিয়ে গতকাল শেষ হলো উদীচীর জাতীয় সাংস্কৃতিক সম্মেলন। এই সম্মেলনে আয়োজকেরা সাম্রাজ্যবাদ ও ধর্মীয় মৌলবাদ—এই দুইয়ের বিরুদ্ধেই একই সঙ্গে নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান।
কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে নানা বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরেন দেশের বিভিন্ন জেলা ও শাখা থেকে আসা উদীচীর শিল্পী-কর্মীরা।