শেষ হলো একক অভিনয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্ন স্বাদের ১১টি নাটক নিয়ে শেষ হলো একক অভিনয় উৎসব। গত ২৩ এপ্রিল থেকে শুরু হয়েছিল ‘একক অভিনয় (মনোড্রামা) উৎসব’। একক অভিনয়ের নাটক নিয়ে এটাই দেশের প্রথম উৎসব। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট-আইটিআই বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনের এই উৎসবে শনিবার ছিল শেষ দিন। এদিন প্রদর্শিত হয় নাট্যাচার্য সেলিম আল দীনের বিনোদিনী।‘অভিনয় একক, রূপায়ণে বিশ্ব’—স্লোগানে আট দিনের এই উৎসবে মোট ১১টি একক নাটক প্রদর্শিত হয়।