শেষ হলো গণ-অর্থায়নের চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো গণ-অর্থায়নের চলচ্চিত্র একজন কবির মৃত্যুর কাজ। শিগগিরই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে ছবিটি। প্রথমবারের মতো দেশের বিভিন্ন স্তরের চার হাজারেরও বেশি মানুষের টাকায় বানানো হলো একটি চলচ্চিত্র।

ক্রাউড ফান্ডিং ফিল্ম ইনিশিয়েটিভ বাংলাদেশের (cfibd.net) উদ্যোগে ২০১৫ সালের ৭ অক্টোবর ঘোষণা দিয়ে শুরু হয় এ গণ-অর্থায়ন। সে সময় সংযোগ নামের একটি ছবির জন্য কাজ শুরু করেন পরিচালক আবু সাইয়ীদ। ছবির ২৫ ভাগ চিত্র গ্রহণ সম্পন্ন হওয়ার পর পরিচালক ঘোষণা দেন নতুন ছবি একজন কবির মৃত্যুর। সম্প্রতি শুটিং শেষ করে সেন্সরের জন্য প্রস্তুত করেছেন সেটিকে। ছবির গল্পে দেখা যাবে প্রাকৃতিক বিপর্যয়ে মর্মাহত কবি আবিদ হায়দারকে। যিনি প্রাণভরে রাতের আকাশের তারা উপভোগ করতে চান। মৃত্যুর পরও তিনি এই দাবিতে থাকেন অনড়।

গণ-অর্থায়নের এ ছবির সঙ্গে যুক্ত হতে দেশের বিভিন্ন স্তরের মানুষ ১০০ টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন। ক্রমাগত এই প্রক্রিয়া প্রসারিত হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, গণ-অর্থায়নে চলচ্চিত্র নির্মাণের এই উদ্যোগ চলচ্চিত্র অর্থায়নে নতুন এক ধারা তৈরি করবে।