শেষ হলো চতুর্থ ফোকলোর সামার স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমিতে আন্তর্জাতিক ফোকলোর কর্মশালার সমাপনী অনুষ্ঠানে গতকাল একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা l প্রথম আলো
বাংলা একাডেমিতে আন্তর্জাতিক ফোকলোর কর্মশালার সমাপনী অনুষ্ঠানে গতকাল একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা l প্রথম আলো

শেষ হলো পাঁচ দিনের ‘চতুর্থ ফোকলোর সামার স্কুল’ শীর্ষক আন্তর্জাতিক ফোকলোর কর্মশালা। গতকাল সোমবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সমাপনী আয়োজনে বাংলা একাডেমি প্রকাশিত সোশ্যাল চেঞ্জ অ্যান্ড ফোকলোর গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী ১৫ প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ কর হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ফোকলোরবিদ অধ্যাপক ফ্রাঙ্ক জে কোরম, ভারতের গবেষক জহর সরকার, অসীমানন্দ গঙ্গোপাধ্যায় ও সুদীপ্ত চট্টোপাধ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সমাপনী বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। চতুর্থ ফোকলোর সামার স্কুলের সমন্বয়কের বক্তব্য দেন ফিরোজ মাহমুদ। ধন্যবাদ জানান একাডেমির পরিচালক শাহিদা খাতুন।