প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রুপ থিয়েটার ফেডারেশনের আট দিনের জাতীয় পথনাট্যোৎসব শেষ হয়েছে। রোববার আরও ছয়টি নাটকের প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো এবারকার আয়োজন। শেষ দিনে লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও লিয়াকত আলী লাকী নির্দেশিত রথযাত্রা। দৃষ্টিপাত নাট্যদল পরিবেশন করে আবদুল হালিম আজিজ ও বৈদ্যনাথ অধিকারীর নির্দেশিত আলোর মশাল জ্বালো। সিরাজ হায়দার রচিত ও মোহাম্মদ মনিরুজ্জামান নির্দেশিত কালের সাক্ষী নাটকের প্রদর্শনী করে রঙ্গনা নাট্যগোষ্ঠী। চন্দ্রকলা থিয়েটার মঞ্চস্থ করে এইচ আর অনিক রচিত ও নির্দেশিত যদি কিছু মনে না করেন। খুলনার মঞ্চকথা পরিবেশন করে মেহেরজান। নাটকটি রচনা করেছেন মান্নান হীরা ও নির্দেশনা দিয়েছেন ইকবাল হাসান তুহিন। মান্নান হীরা রচিত ও আবু হাশিম মাসুদুজ্জামান নির্দেশিত নাটক আগুনের জবানবন্দি পরিবেশন করে আরণ্যক নাট্যদল।