শেষ হলো জাতীয় পথনাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই যুদ্ধাপরাধের বিচার চায়। চাওয়ার ধরনটা একেকজনের একেক রকম। গতকাল সোমবার জাতীয় পথনাট্যোৎসবের শেষ দিনে শব্দ নাট্যচর্চা কেন্দ্র যুদ্ধাপরাধের বিচার চেয়েছে তাদের প্রযোজিত নাটক ট্রাংক রহস্যর মাধ্যমে। নাটকের গল্পটিতে দেখানো হয়েছে— এক আবাসন প্রকল্পে কাজ করতে গিয়ে শ্রমিকেরা একটি ট্রাংক খুঁজে পায়। শুরু হয় জল্পনা-কল্পনা। কেউ ভাবে এতে কঙ্কাল আছে, কারও ধারণা বোমা। শেষ পর্যন্ত তাতে পাওয়া যায় তাতে ‘যুদ্ধাপরাধের বিচার চাই’ লেখা একটি ব্যানার । স্বপ্ন ভট্টাচার্য রচিত নাটকটির নির্দেশক ছিলেন খোরশেদ আলম। অভিনয় করেছেন আনোয়ার হোসেন, আবু বকর, রুবেল আহমেদ, হাসান আজাদ প্রমুখ। এ ছাড়া এদিন প্রাচ্যনাট্য পরিবেশন করে রাহুল আনন্দ রচিত নাটক বিষ পাঁচালী। নির্দেশনা দেন কাজী তৌফিকুল আলম। থিয়েটার (বেইলি রোড) পরিবেশন করে খুরশীদ আলমের রচনা ও নির্দেশনায় আমরা সবাই চোর। সিরাজ হায়দার রচিত ও নির্দেশিত নাটক কালের সাক্ষী পরিবেশন করে রঙ্গনা নাট্যগোষ্ঠী। দৃষ্টিপাত নাট্যদল পরিবেশন করে আবদুল আলীম আজিজ রচিত নাটক ঘাতক। এটি নির্দেশনা দেন জাহাঙ্গীর কবির।প্রামাণ্যচিত্র ‘আ স্মল, স্মল ওয়ার্ল্ড’উত্তর মেরুর নিকটবর্তী স্থান গ্রিনল্যান্ড, ২৬ এপ্রিল ২০০৭। বরফময় সেই স্থান থেকে এক হেলিকপ্টার চালক মুমুর্ষ যে যুবকটিকে উদ্ধার করেছিলেন তিনি বাংলাদেশি হামিদুর রহমান। পরে হামিদুর জানান তিনি রাজনৈতিক আশ্রয় নিয়ে ছিল মালয়েশিয়ায়। সেখান থেকে গিয়েছিলেন জার্মানিতে। একপর্যায়ে জার্মান থেকে বাহিষ্কৃত হয়ে তিনি পয়ে হেঁটে রওনা দেন ‘স্বপ্নের দেশ’ কানাডায় দিকে। এভাবেই তিনি গ্রীনল্যান্ড গিয়ে পৌঁছেন। হামিদুর কেন, কিসের পেছনে এভাবে দৌড়াচ্ছেন সেই বাস্তব গল্প নিয়ে তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র আ স্মল, স্মল ওয়ার্ল্ড । জার্মান নির্মাতা, অভিনেতা ও লেখক কোনরাডিন কুজে এবং জার্মান নাট্যকার ও নির্মাতা সোফিয়া স্টেপ যৌথভাবে এটি নির্মাণ করেছেন। কুজে একটি চরিত্রে অভিনয়ও করেছেন। অন্য চরিত্রটিতে অভিনয় করেছেন ভারতীয় নির্মাতা, নাট্যকার ও অভিনেতা অভিষেক মজুমদার। এ ছাড়া হামিদুরকে চেনে এমন অনেকে তাদের ভাষ্যে এ প্রামাণ্যচিত্রে হামিদুরের নানা দিক তুলে ধরে। গতকাল প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয় ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউটে। ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রদর্শিত হবে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে।পাবনায় বইমেলাপাবনা অফিস জানিয়েছে, গত রোববার সন্ধ্যায় পাবনার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে একুশে বইমেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে বইমেলা উদ্যাপন পরিষদের সভাপতি কৃষিবিদ মো. জাফর সাদেকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিচারপতি গোলাম রাব্বানী, পাবনা জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রমুখ।মেলায় ৪৮টি স্টল রয়েছে। মেলা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।কলকাতায় শহীদ মিনারকলকাতা প্রতিনিধি জানিয়েছেন, কলকাতায় একুশের শহীদ মিনারের অভাবের দিকটি বিবেচনা করে এবার কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে নির্মাণ করা হচ্ছে ঢাকার আদলে একটি স্থায়ী শহীদ মিনার। ২৫০ বর্গফুট বিস্তৃত এ মিনারের উচ্চতা হবে সাড়ে ১১ ফুট। কলকাতা উপহাইকমিশনে নিযুক্ত প্রেস সচিব কাজী মুস্তাক জহির প্রথম আলোকে বলেন, ২১ ফেব্রুয়ারি এই শহীদ মিনারেই শ্রদ্ধা জানানো হবে একুশের মহান ভাষাশহীদদের প্রতি।