শেষ হলো জাতীয় পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে আয়োজিত জাতীয় পিঠা উৎসব গতকাল শুক্রবার শেষ হয়েছে। উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব আইটিআইর সভাপতি রামেন্দু মজুমদার। আলোচনায় অংশগ্রহণ করেন নাসির উদ্দীন ইউসুফ, আতাউর রহমান, কেরামত মওলা প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদ্যাপন পরিষদের সদস্য-সচিব খন্দকার শাহ আলম। সভাপতিত্ব করেন অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়। এসময় ছয়জন সেরা পিঠাশিল্পীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিচারকমণ্ডলীর রায়ে প্রথম হয়েছেন নূরশাত জাহান। দর্শক জরিপে প্রথম হয়েছেন পৌষপার্বণ পিঠাঘরের আলিফ লায়লা। বিজ্ঞপ্তি।