প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি মিলনমেলা, আড্ডা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবি সম্মাননার মধ্য দিয়ে শেষ হয়েছে জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে আয়োজিত উৎসব।
গতকাল বেলা সাড়ে তিনটা থেকে অশ্বিনীকুমার হলে বসে কবি আড্ডা। সৃজনশীল কবি, সাহিত্যিকেরা তাতে অংশ নেন। এরপর অনুষ্ঠিত হয় রূপসী বাংলাকে নিয়ে আঞ্চলিক পরিবেশনা জারি গান।
সন্ধ্যা সাড়ে ছয়টায় সম্মাননা জানানো হয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি মুকুল দাশকে। ছিল শিশুদের পরিবেশনায় সংগীত ও নৃত্যানুষ্ঠান।
জেলা প্রশাসক মো. শহীদুল আলম বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী দিনে বড় পরিসরে উৎসবের আয়োজন হবে।
আলোচনা, আবৃত্তি ও উদীচীর নৃত্য পরিবেশনা শেষে শব্দাবলী গ্রুপ থিয়েটার পরিবেশন করে হাটটিমাটিম নাটকটি।