শেষ হলো জয়নুল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবার সঙ্গে চারুকলা অনুষদে এসেছে আফিয়া মালিহা। বাসা এলিফ্যান্ট রোডে। সত বছরের মালিহা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। ছড়া, কমিকস ও রূপকথার গল্প ওর প্রিয়। চারুকলা অনুষদের জয়নুল উৎসবের লোকশিল্প মেলায় হাতি-কুমির দেখে সে খুবই আনন্দিত। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনের জয়নুল উৎসবের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। গতকাল ছিল উৎসবের শেষ দিন। কাচের চুড়ি থেকে শুরু করে মাটির গয়না, কাঁসার গয়না, খেলনা, পাটজাত পণ্যসহ হরেক রকমের পণ্য ছিল মেলায়। শিশুদের হাতে নাড়ু, কদমা, বাতাসা, খই, মুড়কি ইত্যাদি দেখা গেছে। আজ খ্রিষ্টীয় নববর্ষ। তাই কাজের ক্ষেত্রে বর্ষবরণের বিষয়টিকেও প্রাধান্য দিয়েছেন শিক্ষার্থীরা। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশেলে করা তাঁদের নানা কাজের মধ্যে ছিল বিভিন্ন রকমের নববর্ষের শুভেচ্ছা কার্ড, দেয়ালিকা, দিনপঞ্জি, ডায়েরি।