শেষ হলো ঢাকা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমালোচক পুরস্কার পেয়েছে গহীনে শব্দ। ছবিটি পরিচালনা করেছেন খালিদ মাহমুদ। এবারের উত্সবে অন্যতম আলোচিত ছিল ‘অস্ট্রেলেশিয়ান প্রতিযোগিতা’। এই বিভাগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। এখানে সেরা ছবির পুরস্কার জিতেছে জর্জিয়া-কাজাখস্তানের দ্য আদার ব্যাঙ্ক। এই ছবির অভিনয়শিল্পী তেদো হয়েছেন সেরা নায়ক। ইরানের সুপারস্টার ছবির জন্য সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার পেয়েছেন আলীরেজা জেরিন-দস্ত্ ও সেরা নায়িকা ফাতানেহ্ মালেক-মোহাম্মদী। গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। এখানে অন্যান্য বিভাগে পুরস্কার জিতেছে সেরা শিশুতোষ চলচ্চিত্র ভারতের হারুন-অরুণ, দর্শক জরিপে সেরা ছবি ইরানের রসুল সদর আমেলির আই অ্যাম তারানে ফিফটিন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্তর আয়ারল্যান্ডের প্যারাডিসো, নারীবাদী ছবি পারসিয়ান ক্যাট ওয়াক, স্পিরিচুয়াল বিভাগে নরওয়ের ছবি ট্রাবলড ওয়াটার, সেরা তথ্যচিত্র অস্ট্রেলিয়ার এ নান’স নিউ হ্যাবিট ও নেদারল্যান্ডের কাইন্ডনেস-এ লেটার ফ্রম তিব্বত।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, উত্সব কমিটির সভাপতি সৈয়দ মার্গুব মোর্শেদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা।