শেষ হলো তিন দিনের চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার বিকেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে শেষ হলো তিন দিনের চলচ্চিত্র উৎসব। মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসর ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাব (ডিআইইউসিপিসি) তিন দিনের এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। সাভারে ভবনধসে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে অর্থ সংগ্রহ করার জন্য এই উৎসবের আয়োজন করা হয়।সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মাসুদুর রহমান বীর প্রতীক। তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণা করেন এবং সাভারে ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য অর্থ সংগ্রহ করার এই উদ্যোগের প্রশংসা করেন। এ ছাড়া বক্তব্য দেন ড্যাফোডিল ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষক জাবেদ মোর্শেদ চৌধুরী, মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ প্রমুখ। উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলো ছিল ওরা ১১ জন, গেরিলা, লাইফ অব পাই, দি আয়রন ম্যান-৩, ভূতের ভবিষ্যৎ, দীপু নম্বর টু ও ফার্স্ট অ্যান্ড ফিউরিয়ার্স সিক্স।আজ শিল্পকলায় ‘দ্য টেম্পেস্ট’আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে রয়েছে ঢাকা থিয়েটার প্রযোজিত দ্য টেম্পেস্ট-এর মঞ্চায়ন। শুরু হবে সন্ধ্যা সাতটায়। নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। উইলিয়াম শেক্সপিয়ারের এই নাটকের অনুবাদ করেছেন রুবাইয়াৎ আহমেদ।পরীক্ষণ থিয়েটারে ‘হরগজ’সেলিম আল দীনের নাটক হরগজ মঞ্চস্থ হবে আজ জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে। নাট্যসংগঠন স্বপ্নদল প্রযোজিত এই নাটকের নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় শুরু হবে সন্ধ্যা সাতটায়। ১৯৮৯ সালে মানিকগঞ্জের হরগজ নামক স্থানে টর্নেডোর আঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সে বিষয় নিয়েই এ নাটক।