শেষ হলো দেশ অপেরার যাত্রা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের যাত্রা উৎসব আয়োজন করেছিল দেশ অপেরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে আয়োজন করা হয় এই উৎসব। উৎসবের প্রথম দিন ১৫ সেপ্টেম্বর মঞ্চস্থ হয় যাত্রাপালা আমি অমলেন্দু বিশ্বাস আর দ্বিতীয় দিন মা-মাটি মানুষ। এই দুদিনই পরীক্ষণ থিয়েটার হল ছিল দর্শকপূর্ণ। পালা মঞ্চায়ন ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে হয়েছে যাত্রা বিষয়ে একটি সেমিনার। এতে সভাপতিত্ব করেন আতাউর রহমান, প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। সঞ্চালক ছিলেন লাকী ইনাম।
উৎসবে দেওয়া হয় ‘অমলেন্দু বিশ্বাস স্মৃতিপদক’। এবার এই পদক পেয়েছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সিনিয়ার সহসভাপতি গোলাম কুদ্দুছ, বাংলা একাডেমির উপপরিচালক আমিনুর রহমান সুলতান, যাত্রা পালাকার এম এ মজিদ ও যাত্রাভিনেত্রী কৃষ্ণা চক্রবর্তী।