প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আয়োজনে সাড়া পেয়ে আবারও ইলেকট্রনিক মিউজিকের আয়োজন করেছে গ্যেটে ইনস্টিটিউট। গতকাল সন্ধ্যায় ঢাকার গ্যেটে ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল ইলেকট্রনিক মিউজিক কনসার্ট ‘ফ্রিকোয়েন্সি ওভারড্রাইভ’। রাইয়ট ইলেকট্রনিক আর্টস অ্যান্ড মিউজিকের তত্ত্বাবধানে এতে ইলেকট্রনিক মিউজিক পরিবেশন করেন ফাহাদ জামান, জায়ান খান ও ডিজে কাইমাট্রিপ।
দেশীয় সংগীতাঙ্গনে ইলেকট্রনিক মিউজিককে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এবং এ ধারাটিকে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে গত বছরের নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু করে ‘রাইয়ট ইলেকট্রনিক আর্টস অ্যান্ড মিউজিক’।