শেষ হলো প্রাকৃতিক রং কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিলের এশিয়া প্যাসিফিক শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ শীর্ষক প্রাকৃতিক রঙের ব্যবহারবিষয়ক কর্মশালা গতকাল শেষ হয়েছে।৮ সেপ্টেম্বর থেকে বেঙ্গল সেন্টার ভবনে সপ্তাহব্যাপী এ কর্মশালা শুরু হয়েছিল। থাইল্যান্ড, নেপাল, লাওস, মালয়েশিয়া, ওমান, ভারত, পাকিস্তান, ভুটান ও বাংলাদেশের ১২ জন বিশেষজ্ঞ এবং বাংলাদেশের পাঁচজন কারুশিল্পী এ কর্মশালায় অংশ নেন। গতকাল শুক্রবার সমাপনী অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল, এশিয়া প্যাসিফিক শাখার ন্যাচারাল ডাই প্রোগ্রামের প্রধান রুবী গজনভী অংশগ্রহণকারী সনদ তুলে দেন।