শেষ হলো প্রামাণ্যচিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ‘প্রামাণ্যচিত্রে বাংলাদেশ ৫’ শিরোনামে বাংলাদেশ প্রামাণ্যচিত্র উৎসব। গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ আয়োজিত উৎসবের সমাপনী আয়োজন করা হয় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বিজয়ী প্রামাণ্যচিত্রনির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে সাধারণ ও নবীন—এ দুই বিভাগে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ ২০১৪ পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রনির্মাতার পুরস্কার পান মকবুল চৌধুরী তাঁর নট আ পেনি, নট আ গান প্রামাণ্যচিত্রটির জন্য এবং শ্রেষ্ঠ নবীন প্রামাণ্য-চিত্রনির্মাতার পুরস্কার পেয়েছেন হাবিবুর রহমান, তাঁর আইয়াও প্রামাণ্যচিত্রটির জন্য।