শেষ হলো প্রামাণ্যচিত্র নির্মাণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে গত শনিবার শেষ হলো প্রামাণ্যচিত্র নির্মাণ কর্মশালা। ব্রিটিশ কাউন্সিল ও বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় আট দিনের এই কর্মশালা। এটি পরিচালনা করেন স্কটিশ ডকুমেন্টারি ইনস্টিটিউট থেকে আসা চিত্রনির্মাতা নাওমি মেন্ডেল ও সোনিয়া হেনরিকি।এ কর্মশালায় অংশ নিয়েছেন ১৬ জন শিক্ষার্থী। চারটি দলে ভাগ হয়ে তাঁরা চারটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মাণ করেন।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের উপদেষ্টা মানজারে হাসীন মুরাদ, নাওমি মেন্ডেল, সোনিয়া হেনরিকি এবং ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তা সৈয়দ মাসুদ হোসেন। কর্মশালার সমন্বয়কারী ছিলেন আনোয়ার চৌধুরী।সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের নির্মিত চারটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র দেখানো হয়।