শেষ হলো ফরিদুর রেজা সাগর শিশু-কিশোর নাট্যোত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিনব্যাপী ফরিদুর রেজা সাগর শিশু-কিশোর নাট্যোত্সব ২০১১ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আরও উপস্থিত ছিলেন ফজলুল আলম, এস এম মহসিন এবং লুত্ফর রহমান।বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সভাপতিমণ্ডলীর সদস্য তৌফিক হাসান ময়না, সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হকসহ আরও অনেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ।অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী চ্যানেল আইয়ে প্রত্যেক মাসে শিশু-কিশোরদের নিয়ে একটি করে নাটক প্রচারের অনুরোধ জানান। অনুষ্ঠানে সেলিম রেজার একক প্রয়োগ ভাবনায় ফরিদুর রেজা সাগরের পাঁচটি নাটক মঞ্চস্থ হয়। সমাপনী দিনে ইবনে সিনা নাটকটি মঞ্চস্থ হয় ও নাটক শেষে পাঁচ দিনব্যাপী নাট্যোত্সবে বিভিন্ন প্রতিযোগিতার প্রতিযোগীদের পুরস্কার ও সনদ পত্র দেওয়া হয়। উত্সবের অন্য দিনগুলোতে যথাক্রমে ফরিদুর রেজা সাগরের লেখা টিপু সুলতান, শেখ সাদী, গিয়াস উদ্দীন আযম শাহ, হাজি মোহাম্মদ মুহসীন নামক নাটকগুলো প্রদর্শিত হয়। সেলিম রেজার তত্ত্বাবধানে নাটকগুলো মঞ্চস্থ করে বগুড়ার শিশু-কিশোর নাট্যসংগঠন ‘অ আ ক খ’। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার এডওয়ার্ড পার্কের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গত ৩ জুন শুরু হয় পাঁচ দিনব্যাপী নাট্যোত্সব। নাট্যোত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। পাঁচ দিনব্যাপী ফরিদুর রেজা সাগর শিশু-কিশোর নাট্যোত্সবের সভাপতিত্ব করেন অ্যামবিশনের সভাপতি এফ এম সাব্বির।