শেষ হলো বাংলাদেশ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতায় এবার ‘বাংলাদেশ উত্সব’ মাতিয়ে রেখেছিলেন দুই বাংলার সংগীতশিল্পীরা। লোকগান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত আর আধুনিক গানের মূর্ছনায় ছয় দিনের এই উত্সব ছিল জমজমাট। রোববার ছিল উত্সবের শেষ দিন।বাংলাদেশ উপহাইকমিশন আয়োজিত এই উত্সবে গান করেছেন বাংলাদেশের শিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানা, পরাণ, খায়রুল আনাম, সফিউল আলম এবং রংপুরের রণজিত্ কুমার রায়ের একটি ভাওয়াইয়া গানের দল। ছিলেন কলকাতার শিল্পী পূর্ণদাস বাউল, দিব্যেন্দু দাস বাউল, শ্রীকান্ত আচার্য, অনির্বাণ ঘোষাল, অনুসূয়া চৌধুরী প্রমুখ।