শেষ হলো বাংলাদেশ উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে সোমবার সন্ধ্যায় শেষ হলো ‘বাংলাদেশ উৎসব’। মহান বিজয় দিবস উপলক্ষে পাঁচ দিনের এই উৎসব আয়োজন করা হয়। এই আয়োজনে প্রতিদিন বিকেলেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। এখানে অংশ নেন সৈয়দ আব্দুল হাদী, পাপিয়া সারোয়ার, শাহীন সামাদ, সুবীর নন্দী, ডালিয়া নওশীন, শামা রহমান, অদিতি মহসিন, রবি চৌধুরী, বিদিত লাল, ইভা রহমান, নুরুল ইসলাম, সাবরিনা আবদুল্লা প্রমুখ শিল্পী। ছিলেন কলকাতার শিল্পীরাও।অনুষ্ঠানে আরও অংশ নিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী, এটিএন বাংলা, কুষ্টিয়ার লালন একাডেমি এবং সিলেটের হাসন রাজার গানের শিল্পীরা।