শেষ হলো ব্রতচারী কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য, আনন্দ—এই পঞ্চব্রতকে জীবনে ধারণ করে মানস গঠন সমাজ ও দেশ গড়তে ব্রতচারী আন্দোলনের প্রবর্তন করেন গুরুসদয় দত্ত। তাঁর ১৩০তম জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমীর সহযোগিতায় পাঁচ দিনব্যাপী ব্রতচারী জাতীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ব্রতচারী বাংলাদেশ। গতকাল শনিবার ছিল এর সমাপনী দিন।এ উপলক্ষে বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে গুরুসদয় দত্তের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান এবং কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উপস্থিত ছিলেন ‘ব্রতচারী’র কেন্দ্রীয় সভাপতি সন্জীদা খাতুন ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।