শেষ হলো ভরতনাট্যম প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নবচেতনা সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হলো ভরতনাট্যমবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালা শুরু হয় ২১ এপ্রিল। শেষ হয়েছে গতকাল। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবনে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠান ছিল গতকাল। প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।
অনুষ্ঠানে নৃত্যকলায় নৃত্যশিল্পী এবং গবেষক লুবনা মারিয়াম এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হককে গুণীজন সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।