শেষ হলো মুক্তিযুদ্ধের নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক সংগঠনের ১০২টি নাটক দেখার আনন্দ নিয়ে শেষ হলো মুক্তিযুদ্ধের নাট্যোৎসব। শিল্পকলা একাডেমীর ‘স্বাধীনতার চল্লিশ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির আওতায় ২ জুলাই শুরু হয় ১২ দিনের মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব। গতকাল শনিবার ছিল এর শেষ দিন। সমাপনী দিনে শনিবার ছয়টি নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে দেশের সর্ববৃহৎ এই নাট্যোৎসবের।গতকাল জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মঞ্চস্থ করে এক আসমান খোয়াব। পরীক্ষণ থিয়েটারে বরিশালের নাট্যম মঞ্চস্থ করে তিলক। স্টুডিও থিয়েটারের চাঁপাইনবাবগঞ্জের বালুগ্রাম আদর্শ কলেজ শনি ও হবিগঞ্জের সরকারি বৃন্দাবন কলেজ যুদ্ধ এবং জয়িতারা মঞ্চস্থ করে। জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে নওগাঁ সরকারি কলেজ মুক্তিযুদ্ধ ও পালবাড়ি এবং সিরাজগঞ্জের রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজ নাটক প্রহরী মঞ্চস্থ করে।