শেষ হলো রবীন্দ্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী সাড়ম্বরে উদ্যাপন করা হলো কবির জন্মভিটে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। চার দিনের এই রবীন্দ্র উৎসব শেষ হলো বৃহস্পতিবার। শান্তিনিকেতনে এই উৎসব হয়েছে তিন দিন। কবিগুরু সর্বশেষ শান্তিনিকেতনে যে বাড়িতে জন্মদিন উদ্যাপন করেছিলেন, সেই উদয়ন বাসভবনেই সূচনা হয় এবারের কবিগুরুর জন্মজয়ন্তীর উৎসব। এখানে কবিগুরুর শখের পিয়ানোটি বাজানো হয়। আর গোটা ভারতেই এবার সাড়ম্বরে উদ্যাপন করা হলো কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকী। কলকাতার রবীন্দ্র সদন ও নন্দন চত্বরে আয়োজন করা হয় অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির তিন বিশিষ্টজনের হাতে তুলে দেওয়া হয় ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার ১৪১৮’। এবার বাংলাদেশ ও ভারত যৌথভাবে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে। ৭ মে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় জন্ম উৎসব। দার্জিলিং পাহাড়ের মংপুতে যে বাড়িতে ছিলেন কবিগুরু, সেখানেও পালন করা হয় দিনটি। ত্রিপুরার মূল অনুষ্ঠানটি হয়েছে উজ্জ্বয়ন্ত রাজপ্রাসাদ চত্বরে। ভারতের রাষ্ট্রপতি ভবনে এবার আয়োজন করা হয় রবীন্দ্র উৎসব। এখানে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানান।