শেষ হলো রবীন্দ্র নাট্যমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলনায়তনের ভেতরে, বাইরে, প্রাঙ্গণে—সর্বত্র শোভা পাচ্ছে রবীন্দ্রনাথের নানা বয়সের বিভিন্ন আকৃতির প্রতিকৃতি। আরও আছে কবির বিভিন্ন নাটকের প্রচারপত্র, নাটকের দৃশ্যের আলোকচিত্র এবং তাঁর নাটক নিয়ে দুই বাংলায় বিভিন্ন সময়ে অনুষ্ঠিত উৎ সবের প্রচারপত্র। দুই বাংলার রবীন্দ্র নাট্যমেলা-২০১১ উপলক্ষে এভাবেই সাজানো হয়েছিল জাতীয় নাট্যশালা। বাংলাদেশের নাট্যদল ‘প্রাঙ্গণে মোর’ আয়োজিত সপ্তাহব্যাপী এ উৎ সবের শেষ দিন ছিল গতকাল। শেষ দিনের কর্মসূচি শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এতে বিভিন্ন নাট্যদলের কর্মীরা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন, সঙ্গে ছিল নৃত্যও। সন্ধ্যা সাতটায় ভারতের নাট্যদল ‘রঙ্গকর্মী’ মঞ্চস্থ করে নাটক মানসী। এর নির্দেশনা দেন উষা গাঙ্গুলী।