প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ জানান, শুক্রবার সকালে শেষ হলো লক্ষ্যাপারের ৮ম সম্মিলন। তিন দিনব্যাপী এই আয়োজনের কাল ছিল শেষ দিন। ‘পৌষ কোজাগরী’ শিরোনামের শীর্ষ পর্বটি সাজানো হয়েছিল গুণীজন সংবর্ধনা, পুরস্কার ও বৃত্তি প্রদান এবং রাতভর শাস্ত্রীয় সংগীত পরিবেশনায়। লক্ষ্যাপার আজীবন সম্মাননা ২০১৬ প্রদান করা হয় ময়মনসিংহের বর্ষীয়ান সংগীতজ্ঞ ওস্তাদ সুনীল কুমার ধরকে। সংগীত পরিবেশন করেন স্বর্ণময় চক্রবর্তী, দেবাশীষ হালদার, মৌমিতা হক প্রমুখ।