শেষ হলো শিশু-কিশোর নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা সবাই মঞ্চ কুঁড়ি নটনন্দনে ফুটবো’ স্লোগান নিয়ে একাদশ জাতীয় শিশু-কিশোর, আদিবাসী ও অবহেলিত শিশু নাট্যোৎসব শেষ হলো গতকাল বৃহস্পতিবার। শিল্পকলা একাডেমীর সহযোগিতায় পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এ উৎসবের আয়োজন করে।গতকাল সমাপনী দিনে শিশু-কিশোরদের পদচারণে মুখরিত ছিল উৎসব প্রাঙ্গণ জাতীয় নাট্যশালা। শেষ দিনে অংশগ্রহণকারীদের হাতে পদক তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, মামুনুর রশীদ ও গোলাম কুদ্দুছ। এদিন পিপলস রিপেটারি থিয়েটার রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘চণ্ডালিকা’ ও বগুড়ার আমরা ক’জন-এর বর্ষামঙ্গল নাটক মঞ্চস্থ করে।শিশু অধিকার থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, বর্তমান সমাজ, নারী-নির্যাতনসহ নানা বিষয় নিয়ে নাটক মঞ্চস্থ হয়েছে ১১ দিনের এ উৎসবে। তবে শিশুতোষ বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে মূলত। নাটকের মধ্য দিয়ে উঠে এসেছে শিশু অধিকারের ক্ষেত্রে সমাজের নানা অসংগতি ও সমস্যার দিকগুলো।