শেষ হলো সংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা গানের সমৃদ্ধ ভান্ডার থেকে রকমারি গানের পরিবেশনার মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হলো তিন দিনের সংগীত উৎসব। বিশ্ব সংগীত দিবস উপলক্ষে সংগীত সংগঠন সমন্বয় পরিষদ শিল্পকলা একাডেমীর সহায়তায় ‘গানে গানে বাঁধা এ বিশ্ব’ শীর্ষক এই উৎসবের আয়োজন করে।গতকাল সমাপনী দিনের কার্যক্রম শুরু হয়েছিল বিকেলে একাডেমীর চিত্রশালার প্লাজায় আলোচনা সভার মধ্য দিয়ে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। নাদিরা বেগমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঝুনা চৌধুরী। শুভেচ্ছা জানান বিশ্বজিৎ রায়। ঘোষণাপত্র পাঠ করেন লিলি ইসলাম।সন্ধ্যা সাড়ে ছটায় শুরু হয় সমাপনী দিনের সংগীতানুষ্ঠান।এককে সাদি মহম্মদ পরিবেশন করেন ‘এই কথাটা ধরে রাখিস মুক্তি তোকে পেতেই হবে’, এম এ মান্নান শোনান ‘কারার ঐ লৌহ-কবাট’, বিশ্বজিৎ রায় পরিবেশন করেন ‘আমারে আসিবার কথা কইয়া’, সরদার রহমত উল্লাহ শোনান ‘আমায় এত রাইতে’, হাসান মাহমুদ পরিবেশন করেন ‘জল থৈ থৈ করে’। দলীয় সংগীত পরিবেশন করে উত্তরায়ণ, রবিরাগ, প্রতীতি, নজরুল ললিতকলা কেন্দ্র, বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস, জাগরণী শিল্পীগোষ্ঠী, অভ্যুদয়, গীতসত্র, নিবেদন, মরমি শিল্পী গোষ্ঠী ও লোকাঙ্গন। গানগুলোর মধ্যে ছিল ‘বিশ্ববীণারবে’, ‘নীল নবঘনে’, ‘শুভ কর্মপথে’, ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’, ‘আমাদের খেপিয়ে বেড়ায় যে’—এসব।দোতারা বাদন শিল্পী পরিষদ ও ঢোল বাদক অ্যাসোসিয়েশনের শিল্পীরা আসর জমিয়ে তুলেছিলেন দোতারার সুর ও বাংলা ঢোলের বোলে।বিশেষ আকর্ষণ ছিল, সোমালিয়ান শিল্পী গিবির গান।