শেষ হলো সেলিম আল দীনের জন্মোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলনায়তনে ঢুকেই মঞ্চে চোখে পড়ল একটি স্থাপনা দৃশ্যকল্প, ইনস্টলেশন। মঞ্চজুড়ে নানা আকৃতির রজ্জুরাশি বিলম্বমান। রজ্জুরাশিতে বিচিত্র রং—লাল, সবুজ, নীল। সেই সঙ্গে ঝুলছে নানা উচ্চতায় শ্বেত মস্তক। পেছনে কালচে ছাই আয়তাকার পাটাতন—তার সামনে তিন থাক সিঁড়ি। সব মিলে স্বয়ংসম্পূর্ণ এক দৃশ্যকল্প, স্থাপনা। এ সময় মঞ্চের আলো নেভে। কানে ভেসে আসে আওয়াজ। সব মিলিয়ে একটি যুদ্ধাবস্থা। শিল্পকলা একাডেমী ও নাটকের সংগঠন স্বপ্নদল আয়োজিত সেলিম আল দীন জন্মোৎসবের গতকাল শনিবার ছিল শেষ দিন। গতকাল মঞ্চস্থ হয় নাটক নিমজ্জন। এ ছাড়া সমাপনী দিনে ছিল নাট্যকর্মীদের গান, নাচ ও বক্তব্য পর্ব।নিমজ্জন নাটকে কোনো বিশেষ কাহিনী নেই। কিছু ঘটনা নিয়ে নাটকটি। বিচ্ছিন্ন ঘটনার আবর্তে আট হাজার বছর আগে থেকে পৃথিবীর যুদ্ধ, গণহত্যাসহ পেরু, ভিয়েতনাম, ভারত, বাংলাদেশসহ সারা পৃথিবীর গণহত্যা ও যুদ্ধ উঠে এসেছে নাটকটিতে। মনে হবে সারা পৃথিবীর ঘটনা এক জায়গায় আনা হয়েছে। আবার দর্শকের কাছে মনে হবে এটি সমকালীন নাটক।আনোয়ার হোসেনের ‘বিকজ অব ইউ’ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারের বাইরে ঝুম বৃষ্টি। বৃষ্টির ছিটা এসে ভিজিয়ে দেয় মনোরম ভবন আর্ট সেন্টারের বারান্দা। বারান্দা পেরিয়ে চোখ রাখা যাক গ্যালারির ভেতরে। নজরে পড়তে বাধ্য সুন্দর হস্তাক্ষরের কিছু কথা। হাতপাখার ওপর রাখা সেই খাতাটির মধ্যে লেখা: মনে হলো সেই কেন যেন ৯৮৭৬ বছরের যাযাবর পথিকের পথচলার ধুলোর চাকা আর থামে না। যেমনটি থামে না দেশ-দশের একাত্ম বৈচিত্র্যসম্ভার। তাই আজ ইলশেগুঁড়ি হলো রিমঝিম। ঢাকা আর্ট সেন্টারে প্রিন্ট-ফ্রেম চোখ-মনের হিমশিম। তাই, আজি বরষার এত আয়োজন, সবই তো তোমারই কারণ...। সবই তো পৃথিবী পিক্সেল ‘প’-এরই কারণ। রোজনামচার মতো করে লেখা এই কথাগুলোকেই ক্যামেরায় ফ্রেমবন্দী করেছেন আলোকচিত্রী আনোয়ার হোসেন। ঢাকা আর্ট সেন্টারে তাঁর তোলা ৬৮টি আলোকচিত্র নিয়ে চলছে ‘বিকজ অব ইউ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।বাংলাদেশ, ভারত, ফ্রান্স ও আমেরিকা ঘুরে এসব ছবি তোলেন আনোয়ার হোসেন। প্রদর্শনীতে রয়েছে বাঙালি তরুণীর গলায়, কপালে আর কানে ফুল গুঁজে রেখে নিষ্পলক চেয়ে থাকা, গোধূলির আলো পড়ছে এমন সময়ে পাখির নীড়ে ফেরা, মাটি ক্ষয়ে গিয়ে দেখা যাচ্ছে বুড়ো গাছের শেকড়, গালে-গায়ে কাদা মেখে আর মাথায় কাদা নিয়ে ফিরছে গ্রামের কিশোরী। যেমন রয়েছে ভিনদেশের নারী আর রমণীর চিত্র, তেমনি তাদের জীবনযাপনের ধরন কিছুটা তুলে ধরার চেষ্টা করেছেন আলোকচিত্রের মধ্য দিয়ে। শুধু তা-ই নয়, খুদে বার্তাটিকেও মুঠোফোনসহ করেছেন ফ্রেমবন্দী। আরও কত কী!আনোয়ার হোসেন কেবল একজন আলোকচিত্রশিল্পীই নন, একাধারে একজন দক্ষ চিত্রগ্রাহক ও স্থপতিও। ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী। ১৯৬৭ সাল থেকে তিনি শুরু করেন ছবি তোলা। এই অনুষ্ঠান গত শুক্রবার ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে। চলবে ২৯ আগস্ট পর্যন্ত।শাহ আবদুল করিম অসাম্প্রদায়িক জীবনধারার প্রতীকসিলেট প্রতিনিধি জানান, গতকাল বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কবি শুভেন্দু ইমাম সম্পাদিত শাহ আবদুল করিম: পাঠ ও পাঠকৃতি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশের গ্রামীণ লোকসংস্কৃতি হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার উত্স। আর এ চেতনা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শাহ আবদুল করিমের ভূমিকা অনন্য।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাদিক।