শেষ হলো স্বাপ্নিক নাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক নাট্য সংগঠন স্বাপ্নিক থিয়েটারের তিন দিনব্যাপী প্রথম নাট্য উৎসব শেষ হলো গতকাল বুধবার। কেন্দ্রীয় গণগ্রন্থাগারে উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হলো আরাফাত বিল্লাহ খানের লেখা এবং এইচ এম তানভীর হাসানের নির্দেশনায় হাসির নাটক কঞ্জুস সমাচার।স্বাপ্নিক থিয়েটার নিজেদের তিনটি নাটক নিয়ে উৎসবের আয়োজন করে। স্বাপ্নিক থিয়েটারের সভাপতি এইচ এম তানভীর হাসান বলেন, ‘খুব অল্প সময়ের মাঝে আমরা নিজেদের তিনটি নাটক নিয়ে এই উৎসব আয়োজন করেছি। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের দলের সবার সহযোগিতার কারণে।’