প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে এক পাশে পাশাপাশি তৈরি বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টলে কর্মীদের ব্যস্ততা। বইমেলায় ঘুরে ঘুরে দেখছেন বই অনুরাগীরা। ১৩ নভেম্বর থেকে কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল একক বইমেলা। গতকাল মঙ্গলবার ছিল এ মেলার শেষ দিন।
প্রয়াত এই লেখকের ৬৫তম জন্মদিন উদ্যাপনের অংশ হিসেবে তাঁর বইয়ের প্রকাশকেরা এ মেলার আয়োজন করে। সপ্তাহব্যাপী মেলায় ১৬টি প্রকাশনা সংস্থা অংশ নেয়। গতকাল সন্ধ্যার সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রকাশকদের পক্ষে বক্তব্য দেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। আরও বক্তব্য দেন গণগ্রন্থাগারের মহাপরিচালক আলম তালুকদার।
আয়োজনে আরও ছিল কবিতাপাঠ এবং পথনাটক। নাট্যধারা দড়ি ও ছি বুড়ি নাইয়া নামের দুটি পথনাটক মঞ্চস্থ করে।