শেষ হলো ‘কে হতে চায় কোটিপতি’র শুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হয়েছে বিশ্বখ্যাত গেম শো হু ওয়ান্টস টু বি অ্যা মিলিয়নিয়ার-এর বাংলাদেশি সংস্করণ কে হতে চায় কোটিপতির পয়লা মৌসুমের চিত্রধারণের কাজ। সম্প্রতি এফডিসির চিত্রনায়ক জসিম ফ্লোরে ধারণ করা হয় এই রিয়েলিটি গেম শোর শেষ পর্বের শুটিং। চিত্রধারণ শেষে সংক্ষিপ্ত বক্তৃতা করেন কে হতে চায় কোটিপতির উপস্থাপক আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘এই অনুষ্ঠানটি ছিল আমার জন্য অসাধারণ এক অভিজ্ঞতা। জীবন বদলে দেওয়ার এই খেলা অনেকের জীবন বদলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকেও বদলে দিয়েছে অনেকখানি।’তিনি অনুষ্ঠানে অংশ নেওয়া দুই দেশের সব কলাকুশলীর কাজের প্রশংসা করেন এবং সবার আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেল্টা বের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন ও নির্মাতা গাজী শুভ্র। কে হতে চায় কোটিপতির ঈদ স্পেশাল এবং তারকা পর্বগুলোতে অংশ নেন আলী যাকের, সারা যাকের, শাকিব খান, অপু বিশ্বাস, পার্থ বড়ুয়া, নকীব খান, তিশা ও চঞ্চল চৌধুরী।