শেষ হলো ‘শিরি ফরহাদ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরি ফরহাদ ছবির কাজ শুরু হয়েছিল তিন বছর আগে। বেশ ঢাকঢোল পিটিয়েই ছবির কাজ শুরু করেছিলেন পরিচালক গাজী মাহাবুব। কিন্তু একসময় ছবিটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। পরিচালক জানান, ছবির যতটুকু কাজ বাকি ছিল, তা গত দুই দিনেই শেষ হয়েছে। শনিবার সাভারের গলফ ক্লাবে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন শাবনূর ও রিয়াজ। শুটিংয়ের ফাঁকে শাবনূর বললেন, ‘ইতিবাচক প্রত্যাশা নিয়েই কাজটা শুরু করেছিলাম। আশা করছি, আমাদের সেই প্রত্যাশা পূরণ হবে।’ রিয়াজ বললেন, ‘অনেক আগে ছবিটির কাজ শুরু হলেও বিভিন্ন কারণেই তা শেষ করতে দেরি হয়েছে। তবে এ ধরনের ছবি এখন খুব বেশি হয় না। আমি বিশ্বাস করি, সব মিলিয়ে দর্শকেরা প্রেক্ষাগৃহে একটি ভালো ছবি উপভোগ করবে।’